বৃষ্টি
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট
বৃষ্টি নেমেছে দেখ ঐ রাজ পথে,
বাতাস বইছে যেন তারই সাথে সাথে।
মনের জানালা খুলে দক্ষিনা পবন,
কাঁদছে যে হুঁ হুঁ যখন তখন ।
মনের ভেতর আছে যত টুকরো অভিমান,
নিয়ে যাও শ্রাবন ,গেয়ে তোমার গান।
লুকিয়ে আছে অব্যক্ত সব মাতাল অনুভব,
খুলে যাবে সকল বাঁধা পেয়ে অভিনব।
এসেছে যে আজ তব বরষা ,
র্পূণ কর মোর সব লালসা ।
অবচেতন মনে আজ নেই কোন হুঁশ,
বৃষ্টি কেন তুমি করলে এই বেহুঁশ।
রোদের উপর বৃষ্টি পড়ে জ্বলছে ঝিকমিক,
দাওয়ায় বসে করছে স্নান জোড়া দুটি শালিক।
ঠোঁটে ঠোঁটে করছে কি সব গুনগুনানি,
কানে কানে করছে যেন কত কানাকানি ।
মেঘের দল যাচ্ছে ছুটে দূর অজান্তে,
প্রাণ আলিঙ্গনে মিলছে দুজন মন একান্তে।
বাতাস এসে বৃষ্টিটাকে নিয়ে গেল কখন,
দুটি মেঘ দুটি পথে এই তো জীবন ।
--------------(11.04.09)2.00PM
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।