মেয়েদের লুকোচুরি
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট

মেঘেমেঘে করছে যেন শুধু লুকোচুরি,
বিজুলিও জ্বলছে যেন তারই পথ ধরি।
আকাশের বুক চিরে নামল শ্রাবণ,
প্রকৃতিতে লাগল বুঝি তারই শিহরণ।

বাগানের ফুলগুলি যাচ্ছে ভেসে ,
শুকনো পাতার গড়া খেয়ায় বসে।
বনের ঘুঘুরা সব লুকিয়ে কোথা ?
অধরেতে আজ তাদের নেই যে কথা।

অদূর পানে রেখে চোখের পলক,
দিচ্ছে মনে দোলা বৃষ্টির ঝলক।
এলো কেশে বসে শুধু ভিজছে কপোল,
ফুটেনি কভু কি আজ রক্তকমল।

জলের সব ধারা দিলাম তোমায়,
একটু দিও তার শুধু আমায়।
সবকটা জানালা রেখেছি খুলে,
অভিমান ছিল যত নিয়েছি তুলে।
-------------(10.05.09)12.00AM


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026