প্রতিধ্বনি
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট
দূর হতে ভেসে আসছে সাগরের ঢেউ,
ছুঁয়ে দিচ্ছে গা অজান্তে কেউ ।
তবু কেন মনে আজ নেই কোন সুখ,
খুঁজে ফেরে সারাক্ষন তোমার প্রতিমুখ ।
পাহাড়ের ঢল বেয়ে ঝরছে ঝরনা,
মনে হচ্ছে চোখ বুজে কাঁদছে মোর ললনা ।
কোথা আছো ওগো মোর প্রাণ পিয়াসী!
তোমার তরে হয় যে আমার মন উদাসী।
বহু পথ পাড়ি দিয়ে বহু দেশ ঘুরে ,
পাইনি তোমার সন্ধান মনেরো নীড়ে।
বলো হে ! বন্ধু আমার কোথা আছো তুমি?
সরু পথটি ধরে একা চলেছি যে আমি।
বিষণ্নতায় ঘিরে আছে আমার অবুঝ মন,
খুঁজে আমি নেবো তোমায় এই মোর পণ ।
হঠাৎ করে আসছে ভেসে অজানা কোন সুর-
বলছে হেসে,- “মিছে কেন খুঁজছো আমায়
ওগো ব্যাথাতুর ?আমি আছি রবো তোমার
শুধু অনুভবে ,খুঁজে দেখ পাবে আমায় তোমার তরে ।”
---------------------(15.05.09)1.00AM
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।