শুভেচ্ছা-১
- সুকন্যা তিশা - শুভক্ষন
আগমন করেছো তুমি এই ভুবনায়,
ধন্য করে তোমার মাতা ও পিতায়।
অশ্রু মোচন করে ধরাতে এসে ,
র্পূণ করে জীবন এক নিমেষে।
ভালো থেকো,সুখে থেকো,থেকো হাসি গানে,
ঘুচিয়ে সকল ব্যাথা প্রতি প্রাণে প্রাণে।
শুভ হোক জন্মদিন জীবনে তোমার ,
করি এই কামনা বন্ধু আমার ।
বিপদে করো না ভয়;মনে রেখো জোর,
বসে আসেন বিধাতা সবার উপর।
বিশ্বাস রেখো মনে হতাশায় নয়,
কেটে যাবে সকল বাঁধা বিধাতার দয়।
দুঃখকে হাসি মুখে করো যে বরন,
হেরে গেলে চলবে না করো এই পণ।
ধৈর্য্যকে সাথে নিয়ে যাত্রা করো শুরু ,
পৌছে যাবো ঠিক আশা হবে পুরো ।
কোনদিন আসে যদি কাঁটা জীবন পথে,
দেখো যদি হাতিয়ার নাহি আছে সাথে,
মনের শক্তি দিয়ে হয়ে যেও পার,
কে এসে রুখবে তোমায় সাহস আছে কার ?
ভুল যদি হয় কভু করে নিও শোধ,
মনেতে কখনও যেন আসে না’ক ক্রোধ।
গুরুজনের আশিস নিয়ে করিও চরণ
চির সুখি হবে যেনো হলেও মরন ।
-----------------(10.10.09)9.00PM
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।