সূর্যগ্রহণ
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট
উঠেছে সোনালী তপন,দিনকে করতে আপন।
ডাকছে কোকিল কুহু ,ফুটেছে ফুলের মুহু।
বাজিছে বাঁশেরো বাঁশি,পিয়াস ছুটিছে আসি।
বুজিয়া পলকখানি, শুনিছে সুরেরো বাণী।
তুলিয়া প্রেমেরো নোঙর, ভাসিছে অথৈই সাগর।
ভরিছে র্পূণিমা শশী ,জাগিছে চন্দ্র-নিশি ।
হঠাৎ করে এলো মেঘ, ঢাকিয়া দক্ষিন বেগ।
কারিয়া সকল পাওয়া ,বহিছে পাগলা হাওয়া ।
এলো যে ঝরো শ্রাবন,ভাঙিয়া সুখের স্বপন ।
কাঁটিয়া দিন ও রাতি, আসিছে অশুভ তিথি।
লাগিছে প্রাণ তৃষ্ণা, মিটবে কি সে আশা?
কি করে আবার জল,ভরাবে প্রাণ তল?
ডুবিছে সূর্যকিরণ,লাগিছে সূর্যগ্রহণ।
খুঁজিছে অবুঝ পাখি, নিজেরি আপন সখি,
কুহেলিয়া হয়েছে পর, লুকিয়ে গানের স্বর ,
আসিবে কি বসন্ত তার ফেলিয়া সকল দ্বার ?
---------------------(13.10.09)10.00PM
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।