শেষ মিনতি
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট

শোন হে মানব পৃথিবী –
কেউ কি আছো যে আমায় ভালোবাসো ?
কেউ কি আছো যে আপন করে কাছে আছো ?
বুঝতে পারো আমার হিয়া
ঘুচাতে পারো ঘন-সিয়া।
লুকিয়ে থাকা ব্যাথাগুলো
মুছে দিতে পারো ?

কেউ কি বলবে কথা আমায় সনে?
ভরিয়ে দেবে আমার প্রাণ,
মিটাবে মোর মনের আশা
বুঝবে আমার চোখের ভাষা ।

আমি হতে চাই তোমাদেরই চোখে
স্নিগ্ধ নীলাম্বরী,
রূপ লাবন্যে ভরপুর সুখের শর্বরী।
দেখ একবার ভালো করে চেয়ে
যেখানে রাখা আছে প্রেমের ফুলঝরি ।

মন দিয়ে অনুভব করে দেখ,
আমি তোমাদেরই জন্য পথ চেয়ে বসে আছি।
আমি যে শুধু তোমাদেরই ভালোবাসি ।
আমি অবাঞ্চিত হতে চাই না
চাই না হতে অবহেলিত
ভুল বুঝে আমায় তোমরা
মিছিমিছি করো না ব্যাথিত।

আজ আমি বড় ক্লান্ত,
ঠাঁই কি পাবো না ধরার কোন প্রান্ত ?
আমাকে একটু বাঁচার স্থান দাও,
এই শুধু একটি
অপেক্ষিত হৃদয়ের আহাজারি ।
আমাকে ফিরিয়ে দিও না
বাঁচতে দাও এক টুকরো স্বপ্নের পথ ধরি।
এই ধরনী তলে শত মনের পরে
এই মোর শেষ মিনতি ।
------------(18.10.09)7.00PM


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026