আমি তুমি খই হই
- দ্বীপ সরকার

আমি তুমি খই হই

দ্বীপ সরকার

তুমি বললে ভালোবাসি
বিশ্বাস খসে পড়ে রাশি রাশি।
তুমি বললে অরণ্য হবো চলো
পাতাগুলো পড়ে থাকে এলোমেলো।
ফাগুন ঠোঁটে কোকিল ছিঁড়ে গান
তোমার মনে আমি মেহমান।

কিঞ্চিত জলরাশি জমলে চোখে
একাকীত্ব বেড়ে ওঠে প্রতি বৈশাখে।
এক ফর্দ চোখে, নিঃস্ব হবার নোটিশ
আজকে আমার কি হলো ; অন্তরে বিষ।

একের বদলে এখানে আনেক আকাশের ভীর
নীলুয়াদের পপলিনের মত পাতলা শরীর।
দেখে যাই, সয়ে যাই, বয়ে যাই প্রতিকূলেও
এসো সখি, ভালোবাসি। ভুলবেনা ভুলেও।
দরদগুলো ঝড়ে ঝড়ুক, প্রেমগুলো জাগুক
আমি তুমি খই হই, একটু আগুন লাগুক।

লেখাঃ ১৮/৪/১৬ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026