শুভেচ্ছা-২
- সুকন্যা তিশা - শুভক্ষন
পুরোনো সব ব্যর্থতাকে জানাও আজ ছুটি,
আসছে আবার বছর ঘুরে আসছে নতুন দ্যুতি।
ভুলে যাও সকল গ্লানি সকল অসারতা ,
নতুনকে করে বরন ঘুচাও অজ্ঞতা।
বের করো সব পুরাতন প্রাপ্তি বিয়োগফল,
সামান্য হয় যদি হোক তাহাই সুফল।
গত হওয়া জীবনটাকে করো মূল্যায়ন,
নূতন আশার প্রত্যাশাকে জানাও আগমন।
মাথায় রেখো ভুলগুলো সব,করতে কল্পনা,
নতুন বছর আসবে নিয়ে নতুন সম্ভাবনা।
প্রত্যাশা আর যোগ্যতাকে করে তুলনা,
নতুন করে করো শুরু আসবে র্পূণতা।
ত্যাগ করো সব অসৎকর্ম ;অকৃতজ্ঞতা,
আনো আজ সবার মনে প্রেম সহিষ্ণুতা।
প্রতিহিংসার আগুনকে নিভে দিয়ে আবার,
জানাই আজ তোমাদের হ্যাপী নিউ ইয়ার ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।