কোথায় তুই ?
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট
আমি এক ভিখারিনী চলি পথে পথে ,
হাওয়ায় ভেসে ভেসে প্রজাপ্রতির রথে।
তোর পাবো দেখা কোন মধুক্ষনে ?
ফুলে ফুলে, ঘুরে ঘুরে, যাই মধু বনে ।
মেঘ হয়ে আকাশে যাও কোন কোণে ?
ছুঁয়ে কি যাবে না আমোঘ বর্ষনে?
কুয়াশার চাদর পরে শিশির ভেজা ভোরে;
আসবে কাছে এই না ভেবে তাকাই পলকে,
এ যে দেখি মরীচিকা শুধু ক্ষনে ক্ষনে
পাগল করে মোরে দূরে থেকে থেকে।
হেথা খুঁজি, হোথা খুঁজি, কোথা পাই তোরে,
তুই যে আমার চলার পথের মন বন্ধুরে।
জ্বালায়েছিস প্রদীপ তুই যে অন্ত্যক্ষনে,
দিস না তারে নিভতে কভু কোন অযতনে।
মাঘের শেষে এসেছে ফাগুন ফিরেছে আপন ঘর,
এমন দিনে বন্ধুরে তুই করছিস কেন পর ?
দোষ কি আমার বলবি কি তুই ?করবি না ক্ষমা?
না হলে আমায় হারাবি যখন বুঝবি আমার মহিমা ।
---------------------(27.12.09)9.00PM
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।