প্রতীক্ষা
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট

নীল রঙের শার্টটি পরে,
এসেছিলে যেদিন ঘরে,
দুচোখ আমার ভরিয়ে দিলে
মুচকি হাসির কথার ছলে ।

সেদিন থেকেই অবুঝ টানে,
বারে বারে তোমার পানে।
ছুটে আমি গিয়েছি যখন,
বুঝতে কি পেরোছো তখন ?
কেনো তুমি এমন করো ,
কিসের টানে আমায় মারো ?
যখন আমি ছিলাম একা,
ছিলো না কোন দুঃখ রেখা।
দুঃখটাকে ভুলিয়ে আমার
সঙ্গী করে রাখবে তোমার ?
ইচ্ছে করে তোমার সনে,
ঘুরে বেড়াই সুরের বানে।
গেঁথে মালা বকুল ফুলে,
পড়াই যেনো তোমার গলে।

কৃষ্ণচূড়া গাছের তলে,
তুমি আমার হাতটি ধরে,
চোখের উপর চোখ তুলে
তাকিয়ে আছো সব ভুলে।
এমন সময় ঝরা ফুলে
রাঙিয়ে যাবে আমার গলে,
তুমি যখন ধরবে তা
শিউরে দিবে আমার গা।

হঠাৎ কবে আসবে হাওয়া,
যখন হবে তোমায় পাওয়া।
দাঁড়িয়ে থাকা কাঁঠাল চাপায়
আকুল করা গন্ধে তায়,
চরনতলে আমার ছায়
পড়বে যখন তোমার গায়।
ডাকবে কোকিল গাছে গাছে,
জাগবে আশা মনের মাঝে ।

ভাষাহীন অধর দুটি,
খুঁজবে মধু করবে জুটি ।
বয়ে যাওয়া ঝিলের জলে,
ধবল জোড়া খেলার ছলে,
ফিসফিসিয়ে বলবে কানে
ভালোবাসার এই তো মানে ।

রক্ত কমল কইবে কথা,
শপথ করো আমায় তথা-
‘হারিয়ে তোমরা যাবে না
জীবন থাকতে পারবে না।
রইবে তোদের ততো ঋণ
ধরায় রবে যতো দিন ।’

ভাবো কি তুমি আমার মতো?
মনে আমার প্রশ্ন শত।
একি শুধু আমার দুরাশা!
শুনবো কবে তোমার সুভাষা ।

মেয়েরা হয় লাজুক-লতা
আছে কি এর নতুনতা ?
কেমন করে বলবো আমি
নিজের মনের গোপন কথা ?
তাইতো আমি তোমার পানে
চেয়ে আছি চাতক ভানে,
আসবে কবে আমার বারান্দায় ?
আছি আমি তোমার অপেক্ষায় ।
-------------(31.12.09)02.00AM


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026