অভিলাষ
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট

ভালোবেসে গেছে যত অমিত দেবদাস,
বিচ্ছেদে গড়েছে সব প্রেম ইতিহাস।
চাই না হতে মোরা এমন ত্রিলোত্তমা,
যদি মোদের ছাড়তে হয় দুজন দুজনা।

যখন সকল বিষণ্নতা উঁকি দেয় মনে ,
খুলে বসি স্মৃতির ডালা আমি তখনে ।
হারিয়ে যাই প্রথম দিনের প্রথম শুভক্ষনে,
পড়েছিলো শুভদৃষ্টি যেদিন তাহার পানে।
পলকহীন দুটি চোখ আর বাঁকা ঠোঁটের হাসি,
বলছিলো যেনো আমায় শুধু ভালোবাসি ।

ফিরিয়ে দেয় সেই আরতি সাধ্যি আছে কার ?
সেই থেকেই বুঝে নিলাম আমি শুধু তার।
যাচনা করেছিলাম তখন আমি তারে-
‘তোমার মনের মধ্যিখানে রাখবে আমায় ভরে?’
কথা সে দিয়েছিলো হাতে রেখে হাত,
কাছে টেনে বলেছিলো থাকুক যত বাঁধ।
আজ থেকে হোক যদি শত বছর পর,
রাখবো ধরে এই হাত যত আসুক ঝড়।

দোয়া তখন করেছিলাম বিধাতাকে কিছু,
ঝড় এসে কোনদিনও নেয়না যেন পিছু।
পৃথিবীতে এতো সুখ আছে বলো কার?
এমন শোভন মুহূর্ত আসুক বার বার।
---------------(13.07.10)8.00PM


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026