অধরা স্বপ্ন
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট

আমি এক ক্লান্ত পথিক,
পথ চলতে চলতে হঠাৎ থেমে গেছি,
খুব বেশি যে চলেছি তা কিন্তু নয় ।
তবু আজ বড় ক্লান্ত পরিশ্রান্ত মনে হয় ।

এই তো সেদিন,
সেদিনের কথা-
চলার পথের প্রথম সিঁড়িতে পা দিয়েছি,
এক রাশ স্বপ্নের হাতছানিতে
চোখ মেলেছি স্বপ্নচূড়ায়।
লুকোচুরি,ছুটোছুটি আর
প্রজাপ্রতি খেলা ,
সে কি আনন্দ ,সে কি মজা ।

যখন তিনটি সিঁড়ি পাড় করলাম
এলো এক নতুন জগত,
ছোট্ট এক দায়িত্ব এলো কাঁধে,
সফলতার সাথে পাড় হলাম।
তারপর আবার ভিন্ন জগত,
তখনও মনে একই সুর,
একই স্বপ্নে বিভোর চোখ,
ইতিমধ্যে অষ্ট ধাপ শেষ।

হঠাৎ এলো এক অন্ধকার ছায়া,
সে ছায়া ঘিরে ফেলল আমায়।
সুখগুলো হারিয়ে গেল নিমিষে,
কারন আমি যে বড় হয়েছি;
ধাপ যে এখন নবম।
এ বেড়ী, সে বেড়ী,
কত কি যে বেড়ী!
আমায় নিয়ে কুৎসা রটাতে
করলো না কেউ দেরী।
যুদ্ধ করে স্বপ্ন ধরে হচ্ছি যখন পাড়,
যে ছিল স্বপ্নদ্রষ্টা দিল না সেও ছাড়।
আমার মনের কথাগুলো জানতে চাইলো সে,
নিজে নয়,অন্যেকে দিয়ে চালে জড়িয়ে।
বুঝলাম না কি যে হচ্ছে?
কি যে আমার দোষ!
চুপ থাকাটাই জীবনে আমার
হয়ে গেল বোঝ ।

করলাম চেষ্টা বুঝাতে তাকে আমি আছি ঠিক।
যে যাই বলুক তুমি যেনো হয়োও না বেদিক ।
কেউ যদি নেয় পিছু, বলো দোষ কি আমার তাতে ?
খারাপ কিছু হবে না কখন যত বাঁধা আসে পথে।
কিন্তু হায় ,জানি না কেন ?
বুঝলো না সে কিছু?
মমতামাখা হাতটি তাহার সরিয়ে নিলো পিছু ।

এক সময় ঠিক জানতে পারি করছে এসব কে ?
ততদিনে তার বিশ্বাসগুলো নিয়েছে কেঁড়ে,
বড় হতে দিবে না আমায় করবে সবার নিচু,
এমন জনই নিয়েছে আমার স্বপ্নদ্রষ্টার পিছু।
‘ছেড়ো না এখন তাকে’
পড়তে পারে নানান জনের, নানান ঘূর্নিপাকে ।

তখন থেকেই পথচলা মোর হয়ে গেলো শ্লথ,
নিজের মাঝে অসহায়ত্ব বাঁধলো বিষের ক্রোধ।
ঘরের পাশে পুকুর ঘাটে করতো মাছে খেলা ,
গগন ভরা জোছনা যখন খুলতো রূপের মেলা।
তাদের সাথে বলতাম কথা বন্ধুর মতো হয়ে ,
উত্তর দিতো তারা শুধু অবোধ চোখে চেয়ে ।

বাতাস এসে খেলতো দোল মনের গহীন ঘরে ,
বাজতো বাঁশি কানের কাছে সন্ধ্যা রাতের পরে ।
ঘুচিয়ে আঁধার আসতো দিন ফুটাতো দিনের আলো,
আমার মাঝে থাকতো শুধু অমানিশার কালো ।

তাড়াতে আঁধার দিলাম ছুট স্বপ্নডিঙার তরে,
পড়লাম গিয়ে অবশেষে একাদশীর ঘরে।
এখানেও এসে দেখি একই সুরের কথা,
আমার ঘরের চারপাশেতে সেই স্বর্ণলতা।

তখনই এক আগন্তুকের ঘটল আগমন,
এলোমেলো জীবনটাতে পড়ল আলোড়ন ।
সুখের ঘরের রথ সাজিয়ে কাঁটছে যখন রাতি
নতুন রূপে আবার পথে ঘটল বিপত্তি ।
সবাই এসে সাধলো বাঁধ আমার জীবন স্রোতে ,
ডুবিয়ে দিতে চাইলো তারা অথই সাগরেতে ।
কি করে বোঝাই তাদের এ যে আমার সুখ ।
অচল এই জীবন মাঝে এক মাত্র মুখ।

আকুতি মাথা কথা আর পিয়াস ভরা চোখ ,
কেন যে তারা বুঝে না, কি যে আমার দুখ।
তাকে ছাড়া অন্য কারো পারবো না হতে ,
সে যে আছে জুড়ে আমার পুরো সত্তাতে।
তবে আমি জানি নাকো, সে যে কি চায় ?
সত্যি করে সে কি আমার বন্ধু হতে চায় ?
জানি আমার বিধাতা আছে আমার সাথে,
যদি সে থাকতে চায় আমার চলার পথে ।

---(17.10.11)8.00PM


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026