সমীকরন
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট
বার সালের, বার মাসের, বার তম দিন
দেখেছিলাম স্বপ্ন কত সাজানো রঙিন।
১৭৫২১ দিন,৪২০৫০৪ ঘন্টা,২৫২৩০২৪০ মিনিট পর, (১৫১৩৮১৪৪০০০সে)
জানতে পারি সবি ছিলো মিথ্যে বালুচর।
আকাশপানে উড়ছিলো লাটাই বিহীন ঘুড়ি,
বিনি সূতার মালা দিয়ে কদম ফুলের ঝুড়ি।
অংক কষে দেখছি যে তাই মিলবে কি সে জুড়ি,
ঘুড়ির পাশে লাটাই আর ফুলের পাশে নুড়ি।
মিলবে কিনা জানি না তবু বার বার,
চেষ্টা করছি মিথ্যেটাকে সত্যি করবার।
যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবি আছে ঠিক,
বুঝতে কভু পারছি নাকো কোথায় বেদিক?
সত্যি মিথ্যের ধুম্রজালে পরেছি আটক,
সমীকরণ মিলিয়ে দিবে কোন সে বাদক?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।