মিথ্যে স্বপ্নের পদধ্বনি
- রুবিনা মজুমদার
রজনীর নীল প্রহরে স্মৃতির চারণে -
নিজেরই অজান্তে ঝড় উঠে মনেরই ঘরে ।
চোখের কোলে অঝরে শিশির ঝরে -
আঁধারে মন জ্বলে স্বপ্ন মেঘে ।
যূথী বনে উদাসী মন থাকে আনমনে অভিমানে -
যখন থাকি ঘুমের ঘোরে অবচেতন মনে ।
রুপ কথার বাঁশিতে স্বপ্ন মাঝেতে
হেঁটে যাও রাত প্রহরের আলো - ছায়ার হাসিতে ।
স্মৃতির বীণায় ধূসর রাঙ্গা স্মৃতি নিয়ে বাঁচি আমি ,
ব্যথা বিষে হৃদয় কণায় পড়ে থাকি অন্য গ্রহে ।
মেঘলা চোখের দৃষ্টি নিয়ে থাকো তুমি হৃদয়ের মাঝে ,
চাওয়া - পাওয়ার হিসেব কষে মুহূর্ত কেটে যায় ব্যথা বিষে ।
বুকের পাঁজরে প্রাণের বাঁধনে মায়ার জলচ্ছবি ,
স্মৃতির কাঁটায় রক্ত ঝরায়ে শুনি মিথ্যে স্বপ্নের পদধ্বনি ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।