অদৃশ্য চিৎকার
- রুবিনা মজুমদার
আলতো রোদে নীলিমার নীরবতায় -
দুঃখ গুলো আত্মা ছুঁয়ে ছুঁয়ে অশ্রু বিদীর্ণ করে -
বুকের তারের নিস্তব্ধতায় ।
নয়ন ভরা করুণ চাওয়ায় স্বপ্নের সোনালী দিনে ,
মহা জীবন এপার - অপার দুঃখের ভুলে ভিজতে থাকে ।
অদৃশ্য চিৎকার জানালার কাঁচে ,
শীতের শিশির বিন্দু হয়ে ঝরতে থাকে ।
সময়ের সাথে বহমান অমাবস্যার চাঁদ ,
পৃথিবী জুড়ে আঁকাবাঁকা পথের বাঁকে অজানা ফাঁদ ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।