বিবেকের ছায়া
- রুবিনা মজুমদার

যার বিবেক কাঁপে ঘোলা জলে ,
অন্যায়ের কালির চিহ্ন স্থায়ী হয় ললাটে ।
নির্বোধ দুনিয়ায় নীলিমা ভাসে -
জলের নিরিখে হিংস্র তরঙ্গের পাশে ।

মানবতার মিছিলে লবণাক্ত দরিয়া ,
নোনা পানিতে ভেজা চোখে নীল রুমালে -
প্রজাপতি স্বপ্ন আঁকে মরিয়া ---- ।
দুঃস্বপ্নের রাত গুলো শিশির ভেজা চাদরে ,
স্মৃতির পাতা কৃষ্ণ কালো সজীব চোখে অরণ্য রোধনে ।।

শ্যাওলা রঙ্গের বিশ্বাসের মাঠের প্রান্তে ,
পদ্ম - পুকুরের জল গড়িয়ে পড়ে মনের অজান্তে ।
কুয়াশা ঘেরা ভোরের নদীর আবছা আলোয় জড়ানো ,
নীলাচলে সূর্যমুখী ফুলের হাসি ছড়ানো ।
মেঘের দীর্ঘশ্বাসে বিদ্যুৎ জ্বলে -
কুৎসিত সর্বগ্রাসী বিবেকের ছায়া ফেলে । ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026