নিঃসঙ্গতা
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট

পূর্নিমার আলোয় পৃথিবী যতই
আলোকিত হোক না কেন ?
কুমারী চাঁদ তার কৃষ্ণপক্ষের খোঁজ পায় না ।

বারিধারা যতই প্রকৃতস্থ হোক না কেন ?
বিনা মেঘে তা ঝরে পরে না ।
ফুলের বুকে যতই ভ্রমর আসুক না কেন ?
পাপড়ি তার প্রকৃত সঙ্গীকে পায় না ।
মোহনার বুকে মিলনের সুর যতই বাজুক না কেন ?
জোয়াড় তার ভাটাকে পায় না ।
দুঃখী তার দুঃখকে যতই জয় করুক না কেন ?
হাসি ছাড়া সে সুখী হয় না ।

হেমন্ত প্রকৃতিকে যতই শোভিত করুক না কেন ?
কাঁশ ফুল ছাড়া তা শুভ্র হয় না ।
বসন্ত চারপাশকে যতই প্রস্ফুটিত করুক না কেন ?
কোকিলের কুহু ছাড়া তা গুঞ্জরিত হয় না ।

জীবন যত সুন্দরই হোক না কেন ?
ভালোবাসা ছাড়া তা রঙিন হয় না ।
আর ভালোবাসা যত স্বর্গীয়ই হোক না কেন ?
পবিত্রতা ছাড়া তা শুদ্ধ হয় না ,
তেমনি এই মনের যত কাছেই তুমি থাক না কেন ?
হাত বাড়ালেই তোমাকে ছুঁতে পারি না ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৭-১২-২০১৩ ০১:১৪ মিঃ

romantic kobita, sohoj shobder bebohar ar ontomil gulo bhalo legeche.


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026