ঘরের টানে
- শেখ মাফিজুল ইসলাম
আগেও হাসি
পরেও হাসি,
ভালো-বাসা
খুঁজতে গিয়ে,
ভালোর জন্যে
ভালোবাসি।
আগেও কথা
পরেও কথা,
কথার মাঝে
কথা গজায়,
সামনে দাঁড়ায়
নিরবতা।
আগেও কাঁদো
পরেও কাঁদো,
তবু আশায়
বুকটি বাঁধো,
সুখ পাখিটা
আসবে ফিরে!
পায়ে ধ'রে
তাকেও সাধো।
লজ্জা দিলে
লজ্জা পেলে;
লজ্জাহীনা
কখন ছিলে?
ঘরের টানে
মনের টানে
লাজ-লজ্জা
বিলিয়ে দিলে।
পোশাক আছে
পোশাক নাই,
ঘরের মধ্যে
বসত করে
মনের মতো
ঘর জামাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।