ঝরা ফুল
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন
রাস্তার পাশে ফুটে আছে ছোট ছোট ফুল,
অসার পুথিবীর অবহেলায় নেই যার কুল।
জীবন নামের জোয়ার ভাটায় ভাসিয়ে দিয়ে ভেলা,
ভাসতে গিয়ে যাচ্ছে ডুবে, বিধাতার এই খেলা ।
জীবন তাদের নিতান্ত এক কাঁটা ভরা ফুল,
চলতে গেলে বুঝতে পারে পথই তাদের মূল।
মালী বিহীন বাগানটাতে নেই তো তাদের কিছু,
জরা ,ঝরা,জীর্নতা নিবেই তাদের পিছু ।
জীবন যেন জটিল ধাঁধা বুঝতে গিয়ে শেষে,
অন্ধকারে যায় তলিয়ে ধূপছায়ার বেশে।
যদি কোন মালী এসে ঢালে তারে জল ,
ঝরে যাওয়া ফুলটি আবার ঝরবে অঝর ।
------------------------(19.02.09)11.00pm
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।