একুশ আমার
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন

একুশ আমার
অহংকার ,একুশ আমার গর্ব,
একুশ যেন
রক্ত ঝরা, আমার ভাইয়ের স্বর্গ।

একুশ মানেই
মায়ের কোলে জীবনের গান শোনা,
একুশ মানেই
পিতার চোখে স্বপ্নের জাল বোনা।

একুশ মানেই
বোনের হাতে কাঁচা মেহেদীর রং,
একুশ মানেই
ভাইয়ের পায়ে শিকল ভাঙ্গা পণ।

একুশ মানেই
বাঁশ পাতার চিকন সুরের বাঁশি,
একুশ মানেই
খোকার মুখে মিষ্টি মধুর হাসি।

একুশ মানেই
গৃহিনীর কাজল কালো আঁখি,
একুশ মানেই
বাংলার বুকে ভাষার দাবি রাখি।

একুশ মানেই
দেশের জন্য তুচ্ছ জীবনখানি,
একুশ মানেই
স্বাধীনতার সফল র্সূয-রাণী।

একুশ মানেই
প্রভাত বেলায় শহীদ মিনার যাওয়া,
একুশ মানেই
সুর তুলে ভাষার গান গাওয়া।

একুশ মানেই
শোভাযাত্রা শ্লোগান সবার মুখে,
একুশ মানেই
পোষ্টার হাতে রাস্তার বুকে বুকে।

একুশ মানেই
বাঙালীর সাত কোটি ফুল,
একুশ মানেই
অত্যাচারীর হাজার হাজার ভুল।

একুশ মানেই
ফসলের মাঠে ধান রাশি রাশি,
একুশ আমি তোমায় ভালোবাসি ।
-------------------------(21.02.09)12.00pm


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026