প্রশ্ন
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন
চলছে গুলি, বইছে বাতাস, হচ্ছে যে ধোঁয়াশা,
জীবন পথে আনছে ডেকে শত দু:খের কুয়াশা।
গুলি খেয়ে যাচ্ছে পড়ে রাস্তা হচ্ছে লাল,
জাতি আজ প্রশ্ন করে কেন এই মহাকাল ?
আতঙ্কিত জনতা সব ছুটছে একে বেঁকে,
বন্ধ সব,পাখির রব, ছুটছে ঝাকে ঝাকে।
নিহত হয় রিকশাওয়ালা অচেনা কত পথিক ;
ছোট্ট শিশুর মাথার খুলি হয় যে এদিক ওদিক।
হারিয়ে স্বজন কাঁদছে কজন, কত ব্যাথা তাদের বুকে,
ভাই ভাই মোর যুদ্ধ করে কে দাঁড়াবে তা রুখে ?
দেশের মাঝে, মানুষে মানুষে হচ্ছে নানা কলোহ
মুক্ত বাংলার বুকে আজ কেন এই বিদ্রোহ ?
স্কুল ,কলেজ বন্ধ করি করছে কি ভাই তারা ?
দেশের জন্য জীবন দিয়ে এই কি দেশ গড়া ?
দেশকে নিয়ে কেন ভাই এই হাস্য খেলা?
দেশ কি ভাই সবার কাছে অবহেলার ভেলা?
ছোট্ট শিশুর ক্রন্দনে আজ বাতাস হচ্ছে ভারী,
স্বাধীনতার শপথ কি - এই সোনার দেশ গড়ি?
সবার কাছে সবার মাঝে একটাই মোর প্রাপ্তি
বিদ্রোহ নয়, সংঘর্ষ নয়, চাই চির শান্তি।
--------------------(২৫.০২.০৯)5.00am
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।