পল্লী বাংলা
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন
শ্যামল ছায়া ঘেরা পল্লী বাংলার মুখ,
সুরভিত হয় মন দেখে তার রূপ ।
গাছের ডালে বসে,পাখি গায় গান,
চারদিকে ভেসে যায় তার সুরের টান ।
গাছে গাছে ফুটে যেন কত শত ফুল,
মধু খেতে এসে ভ্রমর করে যত ভুল।
রাখাল বাজায় বাঁশি বসে গাছ তলে,
সুরের যাদু এসে লাগে তার গলে।
মাঠে মাঠে বাতাস এসে চলে তালে তালে,
নেচে বেড়ায় ধানগুলো ঢেউ খেলে খেলে।
কৃষকের হাসি দেখে ভরে যায় বুক,
ফসলের মাঠে যেন থাকে তার সুখ।
ঘুরে বেড়ায় প্রজাপ্রতি কত রং মেখে,
বিমোহিত হয় মন তারে দেখে দেখে।
কুমার বানায় হাড়ি মাটি ভরে ভরে,
রাখে তারে চারদিকে সারি সারি করে ।
তরী বেয়ে যায় মাঝি উজানের স্রোতে,
জারি ,সারি.ভাটিয়ালী থাকে তার সাথে ।
প্রবাহিনী যায় চলে দু’কূল ঘেঁষে ,
গ্রাম্য বধূ স্নান করে তার কূলে বসে ।
সাঁতরে বেড়ায় শিশু তটিনীর মাঝে ,
কলসি কাঁখে যায় বধূ নানা রকম সাজে ।
সব মিলে অর্পূব গ্রাম বাংলার চিত্র ,
যায় না তারে বর্ণনা করে লিখিত ।
-----------------(২৭.০২.০৯)7.00pm
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।