সন্ধ্যা
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন

ব্যস্ততার অবসরে আসে সন্ধ্যা ,
ফুটে ওঠে শভ্র রজনীগন্ধ্যা।
খড়কুটো মুখে পাখি ফেরে ঘরে,
রংগুলো মুছে যায় পেয়ে অবসরে।

লাল রঙে ভরে যায় গোধূলি আকাশ,
নেমে আসে সন্ধ্যার আগমনী বাতাস।
গগনের বুক চিরে উঠে হিমাংশু,
চারদিকে ছড়ায় তার রূপের অংশু।
গৃহবধু ঘরে এসে জ্বালায় প্রদীপ,
এ যেন ছড়িয়ে থাকা রাতের প্রতীক।
নিরবতা নেমে আসে ধরার মাঝে,
জুড়ে থাকে সন্ধ্যা তারা চাঁদের পাশে।

শোনা যায় দলে দলে শিয়ালের ডাক,
জ্বলে ওঠে থেমে থেমে জোনাকের ঝাঁক।
দূর থেকে দেখা যায় নিশ্চুপ গাছ,
পরে যার ছায়া নদীর এ পাশ ।

জানালার পাশে বসে অবাক নয়নে ,
হারিয়ে যায় মন অজানা ভুবনে।
বয়ে যায় বহুদূর দক্ষিনা পবন,
খুলে যায় সব মনের বাঁধন।

দুলে যায় কুমারীর এলোমেলো কেশ,
পরে তার বদনে বিষাদের রেশ।
সন্ধ্যা যেন বিধাতার অপরূপ সৃষ্টি,
ফেরানো যায় না কারো অপলক দৃষ্টি ।
-------------------(14.02.09)11.00pm


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026