শুধুই ভালোবাসা
- মোশারফ রিপন - ভালোবাসার প্রতিদানে
আমি তোমায় ভালোবাসি
তুমি বাসো না
তোমার কাছে আসি কিন্তু
তুমি আসো না।
আশা ছিল চাঁদে বাঁধব
দুজন সুখের ঘর
আশা আমার আশাই রইল
তুমি হলে পর।
বুকের মাঝে তোমার ছবি
হয়ে আছে আঁকা
তুমি ছেড়ে চলে গেছ
বুক করে ফাঁকা।
যদি কভূ আসো তুমি
মনের দরজা খোলা
তোমার জন্য বুকের ভিতর
ভালোবাসা ম্যালা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।