হবি
- মোশারফ রিপন - পথের কলি
রিমঝিম বৃষ্টির ছন্দে
মন জুড়ানো কেয়া গন্ধে
লিখছি আমার হবি,
বৃষ্টি আমার লেখার কালি
খাতা আমার ভেজা মাটি
হবো একদিন কবি॥
বৃষ্টি নিয়ে লিখব ছড়া
মাতম হাওয়ায় বসুন্ধরা
রুপ দিল কে,
হুকুম দিলেই বৃষ্টি ঝরে
খড়ায় আবার যায় পুড়ে
মদদ দিল কে ॥
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।