বন্দনা
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন
গাহি তাঁরই স্তূতি-
নয়নেতে যিনি দিয়েছেন জ্যোতি,
খুলিয়া সকল বাঁধা,
যা দিয়ে তার সৃষ্টি অপার
দেখিতে পাই যে সদা।
গাহি তাঁরই গান
পৃথিবীতে যিনি শস্য করেছেন দান,
দিয়েছেন যত নিধি,
দুলিছে সকল ডাল ভরা ফল
মাছেতে ভরা দিঘী।
করি তাঁরই বন্দনা-
মানুষকে যিনি করছেন রক্ষনা;
দিয়েছেন যত মন্ত্রনা,
রেখেছেন তাঁহার রহমত সবার
ভুলিতে সকল যন্ত্রণা।
করি এই আরতি-
তাঁহার তরেই রয়েছে যে মোর মিনতি;
করিও তথা র্পূণ!
বিশ্বাসকে যে রাখিতে পারি মনে,
হতাশাকে করে চূর্ণ ।
করি এই প্রার্থনা-ওগো খোদা দয়াময়!
তোমার করুণার তর,সব ভুলকে করতে পর,
ফিরিতে আপন দোর,শক্তিটুকু রেখো মোর ।
---------------(21.10.09)5.00PM
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।