শ্রদ্ধাস্পদ
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন
নারীতে আছে শক্তি,
নারীতে আছে প্রেরণা,
নারীতে আছে উজ্জল দিনের
স্বপ্নের সম্ভাবনা ।
নারীতে আছে মনোবল,
নারীতে আছে বিশ্বাস,
যা দিয়ে করছে জয়
বিশ্ব ভূমি-শ্বাস ।
ভেবনা তাকে অবলা,অথর,
তারাই হচ্ছে বিশ্বধর ।
ভরিয়াছেন যারা বসুন্ধরা
আপন গাছের ফল ।
তারাই তোমার জন্মদাত্রী,
সহোদর,পত্নী,
সম্মান করেছো তাকে পাবে অমরাবতী ।
যতো না রয়েছে সৃষ্টি সুন্দর,
তাতেই রয়েছে নারী ।
থাকতে কি পারো তুমি
এই নারীকে ছাড়ি ?
স্বর্গেতে বসিয়া আদম
খুঁজিছে এই নারী,
করেছেন সৃষ্টি বিধাতা যাকে
আপন হাত ধরি ।
অত্যাচার আর অবহেলা
নারীকে করছো যত,
শান্তি কি পেয়েছো তুমি
কটাক্ষ করে এত ?
যতই না দাঁড়াও বিশ্বের দ্বারে
উঁচু করে তব শির,
নারী বিনা তুমি হবে না মহান
হবে না কভু বীর ।
মিথ্যে বড়াই করো না কখন,
করো না তাকে ঘৃণা,
দুর্বল ভেবে তোমরা তাকে
করো না করুণা ।
এই মনোভাব ছাড়বে যেদিন ,
ঘুচিয়ে সকল ঋণ,
বাজবে যেদিন তোমার কন্ঠে
নারীর জয়বীণ।
সেদিন হবে মুক্তি তোমার,
সেদিন পাবে ছাড়া ,
নারীর প্রতি শ্রদ্ধা রবে
পুরুষ বিশ্বহরা ।
------(29.12.09)11.00PM
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।