মাথায় বাজ
- মোশারফ রিপন - পথের কলি
মাথায় নাকি বাজ পড়েছে
আকাশটা ভেঙে,
চন্দ্র সূর্য তাও পড়েছে
আকাশের সঙ্গে।
খবর শুনে সাংবাদিকরা ছুটতে
লাগল সবে,
এই ঘটনায় প্রথম পাতায়
হিট নিউজ হবে।
ফটোগ্রাফাররা ছুটতে লাগল
তুলতে হবে ছবি,
ফলাও করে প্রচার করবে
রাতে সব টিভি ।
সত্য মাথায় বাজ পড়ে নি
মিথ্যে সব
ভন্ড লোকে রটিয়ে দিয়েছে
এমন গুজব ॥
04.07.2006
নাগেশ্বরী,কুড়িগ্রাম
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।