মনের ডাকঘর
- রুবিনা মজুমদার

চোখের তারায় শূন্যতার ধুলোবালির মুঠোভরা হাহাকার ,
তৃষিত চাতক একফোঁটা বৃষ্টির তরে -------
প্রহর গুণে ব্যাকুল পিয়াসে একাকার ।
বিষন্ন প্রহরে মেঘকে পাঠালাম আমন্ত্রণ --
তারা ভরা জোছনা রাতে মেঘ করে যায় প্রহসন !!
নিরালা নির্জনে বেলাভুমে স্বপ্নের প্রান্তরে ,
তৃষিত চাতক বৃষ্টির প্রতীক্ষায় প্রহর গুণে অন্তরে ।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যে বিমোহিত হয়ে ---
বিস্মিত দুচোখ পুরনো পথের বাঁকে !!




লাল , নীল বহু বর্ণ সূতায় নকশা এঁকে
গভীর পরশ মাখা মধুর স্মৃতি --
ভালোবাসার আলো জ্বলে ভালোবাসাহীন শূন্যতায়
বিরহ , বিচ্ছেদের বৃষ্টির ফোঁটায় একাকী ।
মেঘের বেনুনী খুলে এলোমেলো নদীর প্রশাখায় স্বপ্নিল বাঁক
অনন্ত বিরহের স্বপ্নিল ঠিকানায় --
কুয়াশার পরশ বুলিয়ে শুন্য দুই হাত ।
উত্তাল / পাতাল হাওয়া ছুঁয়ে যায় মনের ডাকঘরে
জল রঙ ছবির মতো রহস্যময় ক্যানভাস হৃদয়ের ড্রয়ারে !!




বিষাদ বেদনায় স্বপ্ন ভাঙ্গা মন
নির্জনে একাকী বসে কাঁদে ।
অন্তবিহীন সব সাধনা মিথ্যে হয়
ব্যর্থ আশার নোনাজলে ।
অভিমান , অনুরাগ , বিরহ , আশার স্বপ্ন দীর্ঘশ্বাসে মিশে
ভালোবাসাহীন এই দিবস / রজনী --
তবু বাঁচার স্বপ্ন দেখে !!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026