জীবনের মানে
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন
শত কষ্টে হাসাই জীবন,
স্মৃতির আঙ্গিনায় ভাসাই জীবন,
শত্রুর সাথে থাকাই জীবন,
বন্ধুকে পর করাই জীবন,
নতুন পথে চলাই জীবন,
পুরনো গান শোনাই জীবন,
দুখের সাগরে ভাসাই জীবন,
নিজেকে নিয়ে থাকাই জীবন,
পুরনো সুখ ভোলাই জীবন,
ভালোবাসা না পাওয়াই জীবন,
হাসিতে দুখ লুকানোই জীবন,
তুমি ছাড়া চলাই জীবন,
আঁধার রাতে কাঁদাই জীবন,
স্বপ্ন ছাড়া বাঁচাই জীবন ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।