থলের বিড়াল
- শেখ মাফিজুল ইসলাম
থলের বিড়াল বেরিয়ে যাবে
আর দিসনে নাড়া;
থলের বিড়াল বেরিয়ে গেলে
পড়েই যাবে সাড়া।
থলের বিড়াল থলেতে থাক
চুপটি ক'রে ব'সে,
থলের বিড়াল কাঁদবে যখন
উঠবে সবাই হেসে।
থলের বিড়াল থলের মধ্যে
কদ্দিন আর থাকে,
সময় হ'লে থলের বিড়াল
মিঁউ মিঁউ ক'রে ডাকে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।