সুরঞ্জনা
- Nil Roy

সুরঞ্জনা জানিনা কেন, আজ তোমাকে ভিষন করে চাইছে আমার হৃদয়
জানিনা কেন, মনে হয় তুমি আমি দুজনে একই স্বপ্নে স্বপ্নময়
সুরঞ্জনা দেখিনা, আর সেই ভালবাসা তোমার দুচোখের নীল তারায়
দেখিনা, সেই সুখের ছোঁয়া তোমার ইচ্ছের আশকারায়
সুরঞ্জনা কি করবো বলো, যদি স্বপ্নরাই তোমাকে চায়
কি করবো বলো, যদি আনমনেই মন হারায়
সুরঞ্জনা কি হবে যদি, তোমাকে আরও কাছে পাই
কি হবে যদি, দূর থেকেই তোমার কাছে হাত বাড়াই
সুরঞ্জনা বলতে পারো, আমার স্বপ্নরা কেন আজ ঘর ছাড়া
বলতে পারো, নিজেকে কেন মনে হয় আমি মনহারা
সুরঞ্জনা না হয়, কাটালে তোমার জীবনটা একটু অন্যরকম ঢঙে
না হয়, রাঙালে তোমার স্বপ্নগুলো আমার স্বপ্নের রঙে
সুরঞ্জনা কি হবে বলো, যদি এ মন তোমাকে আরও পাশে পায়
কি হবে বলো, যদি আর একটু ভালবাসো আমায়


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026