বাসন্তী
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন
হলুদ গাঁদার শাড়ি পরে ,
নতুন কুঁড়ির গন্ধ ছেড়ে।
খুলে দিয়ে তব সাজ ,
এলো যে বসন্তরাজ।
কৃষ্ণচূড়া বাজায় বাঁশি,
রাধাচূড়ার চোখে হাসি।
লাল নীল পথ ধরে ,
হারিয়ে যায় বহুদূরে।
গাছের ডালে লুকিয়ে পাখি,
করে শুধু ডাকাডাকি ।
কোকিল ডাকে কুহুকুহু,
বাজছে সানাই মুহুমুহু ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।