ইভটিজিং
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন

হতে হবে সচেতন দাঁড়াতে হবে রুখে,
‘ইভটিজিং বন্ধ করো’-আজকে সবার মুখে ।
সর্বস্তরের মানুষজন আছেন যেথায় যারা ,
সবাই মিলে করতে হবে ইভটিজিংকে তাড়া।
দেশের যত গুরুজন আছেন অভিভাবক,
করতে হবে সহায়তা আছেন যত যুবক,
সবারই আছে মা,বোন,খালা,ফুপু,মামী,
ইভটিজাররা করবে কি তাদের অসম্মানী ?
যদি না পারে তা তবে কেন হায় !
অন্যজনের বোনের দিকে চোখ বাঁকিয়ে চায় ?
ধর্ম , কর্ম ভুলে আজ করছে বখাটেপনা
ঘুমিয়ে থাকা বিবেকগুলো বাঁধছে না মানা ।
ভাবছে তারা মেয়েরা বুঝি দুর্বল অসহায়,
অত্যাচারে পিষ্টে যাদের ফেলছে শুধু পায় ।
তাদের জন্য দিচ্ছি খবর নয় ! আর নয়!
নিজের দুখের পরাজয় রুখতে যদি হয় ,
উচ্ছৃংখলা ছেড়ে এবার শোধরাও নিজেকে,
পায়েতে শিকল পড়াতে জাতি শোচ্চার আজকে।
মেয়েদের জন্য বলছি এখন-‘শুনো তোমরা শুনো’
পরাজিত করতে তাদের আশার স্বপ্ন বুনো-
আত্মাহুতি দিয়ে নয়, নয় চোখের জলে,
জয়ী মোদের হতে হবে প্রতিবাদী হয়ে চলে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026