শিশির সিক্ত লাল গোধূলির ফুল ( অনুকাব্য)
- রুবিনা মজুমদার
ফাগুনে পলাশ রাঙা ডালে ডালে ফুলের ঝাঁপি ,
বসন্তের উৎসবে পূর্ণতিথী রাঙা বসনে বনবিথী ।
রাশি রাশি ফুলের সুবাস ছড়ায় সকাল - সন্ধ্যার রোদে ,
রঙিন আঁচলে জড়িয়ে সবুজ বন হাসে কাজল পরা চোখে
অনুকাব্য ( শিশির সিক্ত লাল গোধূলির ফুল ) ( ১)
কবির অনুভবে লিখে কবিতা ---
নদী বুঝে তার স্রোতের বহতা ,
আকাশ বুঝে তার শুন্যতা ---
সময়ের কাছে জীবনের ব্যর্থতা !!
অনুকাব্য ( শিশির সিক্ত লাল গোধূলির ফুল ) ( ২ )
অমানিশিতে নিকষকালো কষ্টের বিভীষিকা ,
নীল কষ্টের গর্জনে ছুঁয়ে যায় মনের একান্ত নিবিড়তা ।
মৌননদীতে যখন টলমল করে কষ্টের উল্লাস ---
ব্যর্থ হয় সব চেষ্টা যেন মিথ্যে কষ্ট ভোলার প্রয়াস !!
অনুকাব্য ( শিশির সিক্ত লাল গোধূলির ফুল ) ( ৩ )
যদিও জীবন তরী ফুরিয়ে আসে -
সময়ের সাথে সাথে ,
সব স্বপ্ন ভেঙ্গে - চুরে
তবুও সূর্য কিরণ ছড়ায় প্রতিটা সুপ্রভাতে ...!!
অনুকাব্য ( শিশির সিক্ত লাল গোধূলির ফুল ) ( ৪ )
মানুষের জীবন টাতো আশা -
নিরাশার দোলায় দোলে
কতো রঙ্গিন স্বপ্ন বুনে জীবনের তরে ...
সেই স্বপ্নগুলো সময়ের ব্যবধানে
নির্মল মৃত্যুর আগমনে ,
কোথায় যেন হারালো ?
সেই হারানো স্বপ্নগুলো থাকে
বেদনার স্মৃতি দিয়ে মোড়ানো !!
--- রুবিনা মজুমদার ।
অনুকাব্য ( শিশির সিক্ত লাল গোধূলির ফুল ) ( ৫ )
আকাশের বুকে জমা অসংখ্য
সাদা - কালো মেঘের দল ,
সময়ে - অসময়ে আকাশের
চোখে বৃষ্টির জল ।
আকাশের চোখে অঝরে বৃষ্টি ঝরিয়ে
কোথায় হারায় মেঘের দল ... ?
অনুকাব্য ( শিশির সিক্ত লাল গোধূলির ফুল ) ( ৬)
যদিও থাকবো দূরে - বহুদূরে
কোন এক অচেনা শহরে ...
যদিও বৃষ্টি ঝরবে হৃদয়ের বুক চিরে ,
তবূ তোমায় কভু যাবোনা ভুলে ।
আমিতো এক অসহায় ঘাসফুল ,
তুমি হয়ে রবে হৃদয়ের মেঘফুল !!
অনুকাব্য ( শিশির সিক্ত লাল গোধূলির ফুল ) (৭)
কোন এক হেমন্তের পড়ন্ত বিকেলে
বাসনার মনি কণ্ঠ পাখি ডাকা ভোরে ,
স্বপ্ন দেখে দু'চোখ ------
হৃদয়ের সরোবরে ---- !!
অনুকাব্য ( শিশির সিক্ত লাল গোধূলির ফুল ) ( ৮ )
এই পৃথিবীর বুকে -
মুখ ও মুখোশের আড়ালে
কোনটা আসল , কোনটা নকল
তুমি বুঝবে কেমন করে ??
অনুকাব্যঃ-- শিশির সিক্ত লাল গোধূলির ফুল । (৯)
যেদিন মেঘের দেশে হবে ঘর বাড়ী ,
মেঘের সাথেই দেবো আকাশ পাড়ি ।
চারপাশে উড়বে সাদা - কালো মেঘের দল -
উড়ে যাওয়া মেঘ বলবে অন্য দেশে চল !!
অনুকাব্য ( শিশির সিক্ত লাল গোধূলির ফুল ) ( ১০ )
১০ টি অনুকাব্য নিয়ে রচিত একটি সেট সাজানো হয়েছে নাম ঃ--( শিশির সিক্ত লাল গোধূলির ফুল ) ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।