শিশির সিক্ত বিরহের ফুল ( অনুকাব্য)
- রুবিনা মজুমদার

দূর পাহাড়ের গাঁয় উদাস মেঘের দেশে ,
স্বপ্নের আঁখি ছায়া রঙ্গিন গোধূলিতে সোহাগে মিশে ।
ভাঙ্গনের তারে প্লাবনের ঢেউ দুরাশার বালুচরে স্বপ্ন ঝরে ।
কুঞ্জ বীথিকার ফুল উষ্ণ মরুর অভিশাপে অবসাদে যায় ক্ষয়ে ক্ষয়ে !!
অনুকাব্যঃ - শিশির সিক্ত বিরহের ফুল । ( ১)


ভালোবাসা তুই ভুলেছিস তোর শপথ ,
এই হৃদয়টা ভুলেছে ভালোবাসার জনপদ ।
কতো আনন্দের ধারা বয় এই ভুবনে ,
শুধু নীল কষ্টের বেদনা
গভীর হৃদয়ের নীল গগণে ।
ভালোবাসার কষ্টের এক মৌন নদী -
হৃদয়ের আঙ্গিনায় বয়ে চলেছে নিরবধি !!
অনুকাব্য ঃ -- শিশির সিক্ত বিরহের ফুল । ( ২)


মানুষের জীবন টাতো আশা -
নিরাশার দোলায় দোলে
কতো রঙ্গিন স্বপ্ন বুনে জীবনের তরে ...
সেই স্বপ্নগুলো সময়ের ব্যবধানে
নির্মল মৃত্যুর আগমনে ,
কোথায় যেন হারালো ?
সেই হারানো স্বপ্নগুলো থাকে
বেদনার স্মৃতি দিয়ে মোড়ানো ।।
অনুকাব্য ঃ - শিশির সিক্ত বিরহের ফুল । ( ৩)


তোমার বেদনার ফোঁটা গুলো নীল রঙ্গে রাঙা ,
সব রঙ যেনো লেগে আছে আমার চোখে ।
আমার ভালোবাসাটা ছিলো তোমার চোখের কাজল
যেমনি মুছে ফেলেছো দিন শেষে --- !!
অনুকাব্যঃ-- শিশির সিক্ত বিরহের ফুল । ( ৪)


অস্ত রাঙ্গা সেই গোধূলি ক্ষণে -
তুমি আমি মখোমুখি যখন বসে দুজনে ।
সুবাস মাখা কোমল হাসি ছিলো তোমার আঁখি কোণে -
অবাক চোখে চেয়েছিলাম তোমার নয়নের পানে ।
হটাৎ দেখি দূর আকাশে রুদ্র বয়াল বৈশাখী মেঘ কালো
কুসুমে বর্ষার মালা গেঁথে দুজনে হলাম এলোমেলো ।
অনুকাব্যঃ - শিশির সিক্ত বিরহের ফুল । (৫)



যখন নিদ্রাহীন দুচোখ
আর রাত জাগা পাখি ---
চাঁদের সাথে খেলা করে
মেঘ মাল্লার মাঝি ।
মধ্য রাতের তারা --
মেঘের আড়ালে দিশেহারা ।
একটু সুখের ব্যাথা পেতে --
বৃষ্টি তোমায় দিলাম ছুটি
অনুকাব্যঃ-- শিশির সিক্ত বিরহের ফুল । (৬)


বিসন্ন মনে ফেলে আসা স্মৃতির গহবরে -
কাব্য হারায় প্রকৃতির নির্মম প্রহারে !
কাব্যের আনন্দ হয় বিষণ্ণতা -
শহরের নিষ্ঠুর কোলাহলের নিয়মের বাস্তবতা !!
অনুকাব্য ঃ - শিশির সিক্ত বিরহের ফুল , (৭)


রাতের পর রাত হেঁটে চলে যায় =
আলো =ছায়া গূলো যেন ডাকে আমায় !
মাঝ রাতে তাই আমি থমকে দাড়াই
চন্দ্রা নদীর বাঁকে । ( ৮ )
অনুকাব্যঃ - শিশির সিক্ত বিরহের ফুল ।

মেঘে মেঘে বৃষ্টির জলে -
রাতের নির্জন কোলাহলে -
সুরের ভুবনে সুর মিলে যায় -
সুরের বেদনায়
তাই সুদুরে হারিয়ে !!
অনুকাব্যঃ--- শিশির সিক্ত বিরহের ফুল । ( ৯ )


যখন বুকের নিঃশব্দ কষ্ট গুলো অশ্রু হয়ে ঝরে ,
আলো - আঁধারের সংমিশ্রণে ----
যখন বেদনার স্রোতে ভাসে দুঃখের উল্লাস -
নীল ময়ূরকণ্ঠী চুপচা্প বসে নীলাচলে
বন্ধু তোমাকেই মনে পড়ে !! ( ১০ )
অনুকাব্য ঃ--- শিশির সিক্ত বিরহের ফুল ।

১০ টি অনুকাব্য নিয়ে রচিত একটি নামের সেট ঃ - শিশির সিক্ত বিরহের ফুল ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026