বাঁচতে চাই
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন

আমি এক নিরীহ পথিক
পথ চলি জীবনের তাড়নায়,
আমার নেই কোন আবদার
বাঁচতে চাই শুধু নিজের দুনিয়ায় ।
কি অপরাধ জানি না করেছি জাতির কাছে,
মরতে হয় আমায় শুধু উচ্ছৃংখলতার মাঝে।
আমি নই বিশিষ্ট জন কিংবা রাজাকার,
ছাড়তে হয় তবু আমার আত্মীয় পরিবার।
প্রধানদল,বিরোধীদল করেন রেশারেশি,
এদের মাঝে পড়ে আমি রক্ত গঙ্গায় ভাসি।
ধর্ম আর দেশ নিয়ে করছে বাড়াবাড়ি,
বুঝছে না কেউ এসব রক্ষা কতটা দরকারি।
ধর্মে আছে হত্যা নিষেধ দেশের আইনেও তা,
তবে কেন যাচ্ছে প্রাণ বলবেন আপনারা ?
বেঁচে থাকতে সম্মান কি তা,জানে না কোন মানুষ
মরে গেলে বানায় সবাই কত রঙের ফানুস
থাকতে যদি না পাই দাম মরলে হবে কি ?
কবর কিংবা চিতায় গিয়ে ‘নাগরিক’ হয়েছি
এই যদি হয় দাম আমার চাই না আমি তা,
মায়ের কোলে শান্তিতে একটু ঘুমোতে দেন না।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026