সভ্যতার চিত্র
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন
নতুন যুগের নতুন মানে নতুনের আহ্বানে,
ভালোবাসার নতুন সংজ্ঞা নতুন সব গানে।
বদলে গেছে ভালোবাসার শুদ্ধতা কখন ,
না বুঝে খেয়েছে ধোঁকা কতনা অবুঝ মন।
ভালোবাসার মানে এখন সস্থা রুটির দোকান,
বলতে গেলেই সইতে হয় কতনা অপমান।
ভালোবাসি বলার আগেই করতে চায় ভোগ,
একি দুনিয়া নাকি দুনিয়া নামক দোযখ।
জীবন চলার পথে বল আসবে যতজন;
সবাইকেই কি দিতে হবে করতে সম্মান হনন?
সামান্য একটু কাজেও যদি লাগে কারো হেল্প
শরীর ছুঁয়েও দেখবে তার নাইবা করল রেপ,
কেউ কারো চায় না হতে ভাই,চাচা,নানা,
শারীরিক উত্তেজনায় দিতে চায় হানা।
এরাই বলে দুদিন পরে তুই রাস্তার মেয়ে,
যাসনা কেন করতে ব্যবসা বস্তির পতিতালয়ে।
হাত যদি পরে কারো কোন দুর্বলতায়,
রক্ষে নেই ওই মেয়ের ভিডিও যাবে এলাকায়।
এসবের মাঝে পরে কখন যে কোথায়;
ভালোবাসার পবিত্রতা হাওয়ায় গিয়ে মিলায়।
শুদ্ধ বলে নেইতো কিছু এই জগতে আর,
ছেলে বল মেয়ে বল খুঁজে পাওয়া ভার।
মেয়েরা করে পণ্য তাদের এত কিছুর পরেও,
জেগে জেগে ঘুমিয়ে থাকে নেই যেন উপায় তারও।
তবু আমি হতে চাই এমন একজন মানুষ,
পবিত্রতা দিয়েই যেনো গড়তে পারি ফানুস।
নিজের প্রতি সম্মান আমার এখনো আছে অটুট,
অপমান আর লাঞ্চনা যতই ভাগ্যে জুটুক।
করে যাওয়া ভুলগুলো জাগায় অনুশোচনা,
যদিও তার এতটুকুও শোধরাতে পারবো না।
জীবনে যাই হারিয়েছি পরে নানান ছলনায়,
ভবিষ্যতে চাই না আর মজি কোন খেলায়।
দোয়া করো তোমরা সবাই পাই যেনো সেই রাস্তা,
যেথায় আমি করতে পারবো শতভাগ নির্ভরতা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।