কৃতজ্ঞতা
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন
আমরা মানুষ কে বলে ভাই?
আমরা তো মন্ত্রী নই, নই কোন দলের নেতা,
নই টাকার বিছানায় ঘুমিয়ে থাকা কোন বিশেষ ব্যক্তি
কি করে যোগ হবে আমাদের নামের পাশে “মানুষ” শব্দটা
আমরা তো সাধারন এক প্রাণ
এটাই তো আমাদের পাওনা হওয়া উচিত,
লাশের সারি দিয়ে দেশকে যে উচ্চমর্যাদা পেতে হবে,
বিশ্বের কাছে নিজেকে তুলে ধরার
এর চেয়ে ভালো দৃশ্য আর কি হতে পারে ?
আমরাই তো এ দেশের আবর্জনারে ভাই
এভাবে পরিষ্কার করা ছাড়া আর কি করবে এ দেশ?
আমাদের জন্যই তো দেশটা গরীব শব্দটা বহন করছে,
আমরা তো এদেশের নাগরিক হওয়ার যোগত্যাই রাখি না
তাহলে বেঁচে থাকার আহ্বান কি করে করতে পারি আমরা?
আমাদের জন্ম তো কোন অভিজাত হাসপাতালের কেবিনে
নয়যে আমরা আমাদের জন্মের সার্থকতা ব্যাখ্যা করতে যাবো,
আমাদের তো মাসের শেষে বেতন নিয়ে ঘরে ফিরতে হবে
আমাদের তো দুবেলা খাবারের সন্ধান করে পেটকে শান্ত করতে হবে,
এটাই তো আমাদের কাছে অনেক বড় পাওয়া,
এটাই তো অনেক বড় যে কোন এক আট ত্বলা ছাদের নিচে মরতে পেরেছি,
কোন এক আলিসান প্রাসাদে আগুনে পুড়ে নিজেকে উৎসর্গ করতে পেরেছি,
কোন এক রাস্তার ব্রীজের ধ্বংসস্তূপ হতে পেরেছি,
বন্ধ ঘরের নিচে পড়ে থাকা লাইফ সার্পোট গায়ে জড়াতে পেরেছি,
আমাদের মত গরীবের এর চেয়ে ভালো থাকা আর কিই বা হতে পারে?
হে দেশ!তোমার কাছে আমরা কৃতজ্ঞ !
তোমার বুকে এত শান্তিতে ঘুমাতে দিয়েছ আমায়,
আমার রক্তের বন্যায় তোমার তৃষ্ণার্ত বুকের জ্বালা মিটাতে দিয়েছ,
কৃতজ্ঞ তোমার কাছে হে মহান! কৃতজ্ঞ!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।