ঘুমন্ত বিবেক
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন

বাস্তব আমাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে বুঝতে পারছি না।
এত লাশ আর বাঁচার আকুতিও চোখ ভেজাতে পারছে না আমার,
পাষাণ হৃদয়ের কাছে মাথা ঠুকে কেঁদেও গলাতে পারছে না আমার হিয়া;
শুধু ভেতরের অন্তর আত্তা কেঁপে কেঁপে বলছে-‘এত নিষ্ঠুর কেন এ জীবন?
কেন এত লালসা পিপাসু এ মন?
পানির তৃষ্ণায় রক্তের সাধ নেবারও যে ইচ্ছে হয়
তা জেনেও কিসের পিছনে ছুটছি আমি?’
গন্তব্য সবারই জানা তবুও বেঁচে থাকার অহংকারে
নিজের ভেতরের বিবেককে ঘুম পাড়িয়ে রেখেছি পরম স্নেহে,
কভুও অবচেতন মনের প্রশ্নের কাছে পরাজিত হইনি কখনও।
কংক্রিটের দেয়াল ধসে পড়ে দুমড়ে দিতে পারে সবকিছু
কিন্তু আমার মনের ভিতরের শক্ত ইমারতকে
ভাঙার কোন যন্ত্র খুঁজে পাই নি আজো,
হয়ত চাচ্ছি আজ ভেঙে চুরে একাকার করে দিতে পাষাণী মনটাকে,
তবু প্রবল নেশায় বিগড়ে যাওয়া মস্তিককের কাছেই হেরে বসে আছি,
জানি মৃত্যুর আগ মুর্হূত পর্যন্তও নেশা উতরাবে না
তবুও আজ মুক্তি চাইছে ঘুমন্ত সেই বিবেক,
ডানা ঝাপটে উড়তে চাইছে মানবতার আকাশে
চাইছে সত্য পথের সৈনিক হয়ে জীবনটাকে উৎসর্গ করতে মনুষ্যত্বের দ্বারে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026