বালিকা,ভালোবাসা কি জানো
- মোশারফ রিপন - ভালোবাসার প্রতিদানে

তুমি অনেক বদলে গেছ।আগের মতো ন্যাকামি কর না একদম।
জানো,
আমার খুউব ভালো লাগত সুবোধ বালিকার মতো তোমার ছেলে মানুষি।
তুমি খোলা বুকে মুখ গুজে বলতে
আমার বাবু চাই ।
তোমার ঠৌঁটে চুম্বন এঁকে বলতাম_বালিকা,তুমিই তো এখনো বাবু,আগে বাবুর খাতা থেকে নিজের নামটি বাদ দাও।
তারপর....
তোমার গুমট কন্ঠস্বর জানান দিত,আমি কিছু শুনতে চাই না।
তোমায় আকঁরে ধরতাম,মিশে যেতে এ বুকে।মিলিয়ে যেত নাক,মুখ,হাত ,পা সব্বি॥


বালিকা বলো তো,ভালোবাসা কাকে বলে..?
তোমার স্বপ্ন পূরণ না আমার স্বপ্ন ক্ষরণ।যা চেয়েছ তাই পেয়েছ।সাজানো সংসার,জগ-মগ সবি,পেয়েছ তোমার স্বপ্নের বাবু।
আর আমি দেখেছি....
মরে যাওয়া স্বপ্ন গুলোর তীব্র আর্তনাদ॥

অফিস থেকে ফিরলেই শার্টের বোতাম খুলবে,খোলা বুকে চুমু দিয়ে বলবে_জলদি ফ্রেশ হও।
তুমি খোঁজ পরগাছার কেশ কিংবা কড়া লাল-গোলাপি সস্তা কোন রং

বালিকা,এতো কিছু খোঁজ কিন্তু মন কি চায় তা খোঁজ না।

বালিকা তোমার সন্দেহের তীর আমার দিকেই।মন দিয়ে মন বুঝলে না একবারও।


বালিকা,ভালোবাসা কি জানো...॥


_________________

25.05.2016
মৌচাক,গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026