হেদায়েত
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন
এই জীবনটা এখন আছে একটু পরেই হয়ত থাকবে না,
তাও মিছে মায়া,মিছে অভিনয় আর মিছে খেলায় মত্ত সবাই,
কি চাই, কি পাই আর কি হারাই তার হিসেব কষেই জীবন পার।
কেউ ভাবিনা বেঁচে আছি কার দয়ায়?
কোথায় আছি, কিভাবে আছি আর কোথায়ই বা যাবো ?
‘মরে যাওয়া মানেই শেষ’- এই কথাটা স্মরন নেই কারো।
আমার দেহটা ধরতেও ভয় পাবে কেউ কেউ,
আমার পাশে বসে থাকতেও গাঁ শিউঠে উঠবে কারো,
তাও কত অহংকার এ বেঁচে থাকার।
হে প্রভু’-“ঈমানটা ঠিক রেখো,হেদায়েতের রাস্তা দেখাইও,
ইবাদতটা ঠিক মত নাই বা হল কিন্তু তোমার অস্তিত্ব
নিয়ে প্রশ্ন করার দু:সাহস যেন কখনও না হয়।আমীন।”
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।