বেখেয়ালী স্বপ্ন
- মোশারফ রিপন - ভালোবাসার প্রতিদানে
কোন আত্মিক টান নয়,কোন এক জানা মোহে সাড়া দিচ্ছি প্রতিনিয়ত।
বেমালুম ভুলে গেছি স্বীয় স্বত্তাকে।
লতাপাতা কিংবা কেমিক্যালে নিঃশেষ করে রাখি স্বপ্নচোরা স্বপ্নগুলোকে।
তারপরও কারও লুকায়িত ভালোবাসা পিছু টানে।
ছূটে পালাই দিগম্বর হয়ে ।
না..নাহ!!
আমার কোন স্বপ্ন নেই?
প্রতিদিন স্বপ্নগুলোকে পুড়ি নিকোনের ধোঁয়ায় ।
কল্পমনা মনকে পুরে রাখি নিষিদ্ধ বোতলে।
ওরা ছটফট করে,মুক্তি চায় ।
আমি অসাঢ় হয়ে চেয়ে দেখি নিকোনের ধোঁয়ার সাথে মিলিয়ে যাওয়া স্বপ্নহীন স্বপ্ন গুলোকে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।