আফসোস,এখনও বাঙালী হতে পারিনি
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন

আমি কি তবে বাঙালী হতে পারলাম না ?
কারন আমি ইন্ডিয়ান সিরিয়াল দেখি না,
পুরোনো বাংলা সিনেমা এবং নাটক পেলে দুনিয়া ভুলে যাই।

খাঁটি বাংলায় কথা কই যতটুকু পারি,
আর আমার গর্ব আমি ভিনদেশী ভাষা রপ্তে খুব কাঁচা।

বছরের একদিন আয়োজন করে পান্তা ভাত খাওয়া হয় না ,
তবে ভর্তা সবসময়ই খুব পছন্দ ।
একজন সাধারন মানুষের জন্যও মায়া লাগে যতটুকু লাগা প্রয়োজন,
কিন্তু ছলচাতুরি আর মিথ্যে একদমই পছন্দ না।

বাইরে যাওয়ার সুযোগ পেয়েও বাঙালী বলে,
বাংলা দেখার স্বাধে;আজো এদেশেই পরে আছি।

আমি গর্বিত লোক দেখানো বাঙালী না হতে পেরে !
তার জন্যই হয়ত বাঙালী হওয়ার স্বাধটা এখনও মরে যায় নি,
প্রতিনিয়তই জেগে উঠে মনে বাঙালী হওয়ার নেশাটা।
আফসোস ,এখনো তথাকথিত বাঙালী হয়ে উঠিনি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026