বৃষ্টির পূর্ণিমা
- রুবিনা মজুমদার
বর্ষার বর্ষণ সদলবলে
নীলাভ আকাশ ভাসে অশ্রু জলে ।
বৃষ্টির স্রোতধারা রাত্রি দিন --
বৃষ্টির সমারোহে দুলছে বাতাস সীমাহীন ।
আষাঢ় - শ্রাবণের হিমেল হাওয়া -
পালতুলে নদীর বুকে মাঝীমাল্লাদের তরী বাওয়া ।
মেঘের চোখে বিজলী বাতাস কাজল আঁকে ।
ঝড়ের সুরে ধরণীর বক্ষ এলোমেলো কাল বৈশাখীর ডাকে ।
বৃষ্টির জোছনা ঝরে অঝোরে সাগরের জলে ,
জল ছুঁয়ে যায় তীরের চিবুক সাগরের ছোঁয়া লাগে আকাশ নীলে ।
আকাশী রঙ্গের স্বপ্ন সাগরের বক্ষ ছুঁয়ে দিগন্তে মিশে -
স্বপ্নের গোধূলি বেলার ফানুস উড়িয়ে বর্ষা হারায় শ্রাবণের শেষে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।