পলাতকা সময়
- রুবিনা মজুমদার

ছোট্ট জীবনের ক্ষণিকের তরে বাঁচার আহ্বানে -
এই পৃথিবীর মায়ার সংসারে -
মানুষ বাঁচে স্বপ্নিল খেলাঘরে ।
সব মায়ার বাঁধন ছিন্ন করে -
সময়ের শেষ বিকেলে -
যেতে হয় একদিন পরপারে !!


ঊষার লগ্নে সূর্যের রূপালী আলোয় ,
মানুষের আপন ঠিকানা কোথায় ?
উদাস চোখের রৌদ্রকণায়
জল রোদের পিপাসায় -
নিঃস্ব পথিক তার ---
আপন ঠিকানা খুঁজে বেড়ায় !!


ভ্রান্ত পথহারা উদাস পথিক ,
তোমার ঠিকানা সেতো অরণ্যের আঁধারে -
সাড়ে তিনহাত মাটির গভীরে ।
মাটির ঘরই তোমার শেষ ঠিকানা
চারপাশের মাটিই হবে তোমার নিজস্ব সীমানা ।
মাটি আর মানুষে হবে একাকার ---
যেথায় থাকবেনা রঙ্গিন কাপড়ের রাঙ্গানো বাহার !!


পৃথিবীর বুকে সময়ের স্রোতে জীবনটা একটা পলাতকা সময় ,
সময়ের কোনো ঠিকানা নেই -- নেই কোনো বন্ধন
অযথা তুমি আমি চিরন্তর --
স্বপ্নের ঘোরে জীবন ভাসাই নিরন্তর ।
জীবনের শুরু থেকে শেষ অবধি --
উদাস পথিক তোমার----
ঠিকানা বিহীন ভাবে অভিরাম যাত্রা !!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026