বর্ষার বাঁকে
- রুবিনা মজুমদার

আকাশের ও বক্ষ চিরে -
বাদল দিনে টাপুর , টুপুর বৃষ্টি পড়ে ।
বেদনার বৃষ্টির কান্নার রোলে -
সাগর , নদীর বুকে ব্যাথার কম্পন দোলে ।
শ্রাবণ বরিষণে বাতাসের শীতল হীমে -
নীড় হারা পাখির কাঁপন সবুজ গাছের কোলে !!


নীল মেঘের খোঁপায় বৃষ্টির পালকের রূপালী জোয়ার ,
শাল মহুয়ার সবুজ রুমাল বাদল দিনে এলোমেলো অভিসার ।
কদম , কেতকী কুসুম বর্ষার মালা গাঁথে ,
শাপলা শালুক ফোটে নদীর বাঁকে ।
বাদলা রাতের হিমেল হাওয়া অন্ধকারের কাঁটাতারে ,
বৃষ্টির তোড়ে মনোরম ফুলের রোঁয়া যায় ছিঁড়ে ছিঁড়ে !!



বৃষ্টির কাঁদনে বাতাসের বাঁধনে -
তুমুল ঝড় উঠে সবুজ তরু পল্লবে ,
বর্ষার নতুন পানির উল্লাসে -
জেলে ভাই মাছ ধরে নদীর ঘাঁটে ।
বৃষ্টিকে ভালোবেসে দালান , কোঠায় সুখীজন -
ঘুমিয়ে থাকে নরম গদির খাটে !!


বাদল দিনের বৃষ্টি মাখা পূর্ণিমায় -
হিমেল হাওয়ার ঝির ঝির বাতাসে -
বেদনা কাতর দুঃখী জন স্মৃতির দ্বার খোলে বিষাদের পরশে ।
টর্নেডো , টাইফূন , ঝড় তুফানে ---
খেটে খাওয়া মানুসের দল -
জীবন যুদ্ধ করেই চলে কাল বৈশাখীর সাথে !!



বর্ষার বৃষ্টির নুপুরের শব্দ তুলে -
নিঝুম দ্বীপের শান্ত মনপবনে ,
সবুজ শাল - পিয়ালের বন , সাগর নদীজল
স্নান করে বাদলা দিনের বৃষ্টির ক্রন্দনে ।
গরীব , দুঃখী মানুষের কুঁড়ে ঘর বন্যায় ভাসে
অসহায় জন জীবন হয় বিপন্ন বর্ষার বাঁকে !!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026