থাকবে তো তুমি
- Nil Roy - অনিন্দিতা
সেই দুপুরের সোনালী রোদ গায়ে মেখে
বেশ ছিল আমাদের ধুলো মাটির সংসার,
মিথ্যা সংসারে বেশ ছিল আমাদের খেলনা বাটির ঘর
ইট, পাথরের মশলায় রান্না করতে তুমি,
ঝোল, ঝাল, অম্বল কত রকমের পদ
তারপর জিভের তলায় চুক চুক আত্তয়াজ,
মিথ্যে মিথ্যে খাওয়া বেশ ছিলো।
আজ তুমি অনেক দুরে
হয়তো বা কোন বাহু বন্ধনে,
তুমি সীমাবদ্ধ নাকি জানি না
হয়তো তোমার আর মনে পরে না,
তবে আমি ভুলতে পারিনি সেই পুতুল খেলার ঘরটাকে।
আচ্ছা যদি এমন হত,
আবার তুমি ফিরে এলে সেই রোদ কুড়োনোর খেলা ঘরে,
আবার পুতুল খেলায় মাতবো আমার দুজন,
আবার রান্না হবে আমাদের ধুলো মাটির সংসারে,
আবার ফিরে পাবো সেই পুতুল খেলার দিনগুলোকে,
তাতে শুধু তুমি আর আমি থাকবো
কি থাকবে তো তুমি?
থাকবে তো?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।