আমি আকাশ হলে
- Nil Roy - অনিন্দিতা

আমি আকাশ হলে
তুমি চাঁদ হয়ে ভাসবে আমার বুকের ভেতর,
তারায় তারায় সাজিয়ে নেব
আমাদের বাসর।

মনের দুয়ার খুলে দেব
ফাগুনের সুন্দর হাওয়ায়,
তুমি তোমার লাজুক দৃষ্টিতে
মাতাল করে দেবে আমায়।

দুজনমিলে আতর ঢেলে যাবো
শিউলি ফুলের সুবাসের মেলায়,
মায়াবি জোৎস্নার নরম আলোয়
মাতাবো মন খোঁজার মেলায়।

চোখের তারায় ভেসে যাবে
আমাদের খেয়ালি বাতাস,
তুমি কি চাঁদ হবে?
তবেই আমি তোমার আকাশ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।