শরৎমাস্টারের মেয়ে
- Nil Roy

আজ আকাশে ছাইরঙা মেঘের ছড়াছড়ি
যে - কােন সময় বৃষ্টি নামবে
আজ মেহেরপুর প্রাইমারি স্কুলের শরৎমাস্টারের
মেয়েকে মনে পড়ছে খুব ।

লাজুক মুখ, পাগল করা
অবাক এক চাহনি নিয়ে
প্রতি সন্ধ্যায় আমাকে উপহার দিয়ে যেত
একথােকা রজনীগন্ধা ।

আজ এই মেঘলা সন্ধ্যায় মনে হয়
সেই মেয়ে আবার এসেছে
তার হাতের রজনীগন্ধা আমায় দুর্বল করে দিচ্ছে
কিন্তু এগুলাে সবই কল্পনা ।

সেই কিশোরিতো কবেই পরি হয়ে গেছে
আজও প্রতি সন্ধ্যায় সে ফুল পাড়ে, ফুল কুড়ােয়
কিন্তু কে নেয় হাত পেতে তার পুষ্প
সেও কি কােন দেব-দূত ।

আজ আকাশে ছাইরঙা মেঘের ছড়াছড়ি
থেকে থেকে মনে পড়ছে
রজনীগন্ধা ফুলের গন্ধ আর
শরৎমাস্টারের মেয়ের মুখ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।